আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

নারী সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি

27 Jan, 2021 Super Admin 749 ভিউ
নারী সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি

একটি সমাজের অর্ধেক জনশক্তিই হচ্ছে নারী। সেই অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে একটি জাতি কখনোই প্রগতিশীল হতে পারে না। পৃথিবীর ইতিহাসে যে জাতিই বিপ্লব সৃষ্টি করেছে, সেই জাতির নারীরাই অগ্রণী ভূমিকা রেখেছিল। অথচ আজকের এই তথাকথিত সভ্য সমাজেও কি আমাদের নারীরা তাদের পূর্ণ অধিকারে অধিষ্ঠিত আছেন?

না। বিশেষ করে জ্ঞান বিজ্ঞানের এই যুগে বহিঃর্বিশ্বে অনেকক্ষেত্রেই নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েও আমাদের এই সমাজে এখনো নারীদেরকে নানা ফতোয়ার বেড়াজালে আবদ্ধ রেখে অর্ধেক জনশক্তিকেই বিকলাঙ্গ করে রাখা হচ্ছে।

অথচ পৃথিবীর ইতিহাসে যিনি সর্ববৃহৎ রেঁনেসা সৃষ্টি করেছিলেন, সেই রসুলের ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় তিনি  আরবের সেই জাহেলিয়াতের যুগ, যেখানে নারীদের কোন মর্যাদা ছিল না, সেখান থেকে নারীদেরকে তুলে আনলেন। দিলেন পূর্ণ মর্যাদা, নিশ্চিত করলেন সমাজের সকল কাজে অংশগ্রহণ।

সেই অবলা নারীরাই পরবর্তীতে হলেন এক একজন বীরাঙ্গনা, যারা যুদ্ধ করে রসুলকে রক্ষা পর্যন্তও করেছিলেন, যারা নির্মাণ করেছিলেন একটি সভ্য সমাজ। যে অবদানগুলোর ফল হিসেবে পরবর্তীতে রচিত হয়েছিল ইসলামের স্বর্ণযুগ।

ইসলাম কোনক্ষেত্রেই নারী-পুরুষের বৈষম্য করে না। কোরআন কিংবা রসুলের জীবনী কোথাও আমরা এমনটা পাই না। অথচ আমাদের তথাকথিত আলেমরা ইসলামের নামে নানা ফতোয়া দিয়ে নারীদের ঘরের চার দেয়ালে আবদ্ধ করে একটি ভোগ্যপণ্যতে পরিণত করেছেন, যারা পাচ্ছে না তাদের পূর্ণ মর্যাদা।

আমরা হেযবুত তওহীদ ধর্মব্যবসায়ী আলেমদের এসব মিথ্যার বেড়াজাল থেকে নারীদের মুক্তির ডাক দিচ্ছি। তাদেরকে আহ্বান করছি, হে নারীরা, তোমদের জ্ঞান আছে, প্রজ্ঞা আছে, সমাজের সকল কার্যে অংশগ্রহণ করার যোগ্যতা আছে। তোমরা এগিয়ে আসো, মিথ্যার বেড়াজাল ছিন্ন করে সংগ্রামে অবতীর্ণ হও, যেমনটা রসুলের সেই অগ্রগামী নারীরা করেছিল। তবেই তোমরা সফলকাম হবে। আর রচিত হবে একটি সভ্য সমাজ।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4