আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

01 May, 2026 Super Admin 1193 ভিউ
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

হেযবুত তওহীদের ইমাম বলেন, বর্তমানে বিশ্বজুড়ে চলছে দুর্বলের ওপর সবলের অত্যাচার এবং দরিদ্রের ওপর ধনীর শোষণ। এই ব্যবস্থায় কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের মৌলিক অধিকারও অরক্ষিত। কিছু মানুষ শ্রমিকের শ্রম শোষণ করে সম্পদের পাহাড় গড়ে তুলছে, অন্যদিকে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে।

চলমান এই বৈষম্যের জন্য তিনি মানুষের তৈরি জীবনব্যবস্থাকে দায়ী করেন। তিনি বলেন, যতদিন এই ব্যর্থ মানবসৃষ্ট ব্যবস্থা টিকে থাকবে, ততদিন মানুষের প্রকৃত মুক্তি আসবে না। যতবারই সরকার পরিবর্তন হোক না কেন, সাধারণ মানুষের ভাগ্যের মৌলিক পরিবর্তন ঘটবে না।

Post Image

তিনি ইসলামের সঠিক আদর্শ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, একমাত্র আল্লাহ প্রদত্ত জীবনব্যবস্থার বাস্তবায়নের মাধ্যমেই এই বৈষম্যের অবসান সম্ভব।

ঢাকা মহানগর হেযবুত তওহীদের উদ্যোগে আজ শুক্রবার রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ভবনে এই শ্রমিক সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা খাদিজা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী, এস এম সামসুল হুদা, ডা. মাহবুব আলম মাহফুজ এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন রব্বানি প্রমুখ।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন