আসামে হেযবুত তওহীদের কার্যালয় ঘেরাও, মব সৃষ্টি এবং গণমাধ্যমের অপপ্রচারের বিরুদ্ধে হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিমের বিবৃতি
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২৩ নভেম্বর, ২০২৬
আসামে হেযবুত তওহীদের কার্যালয় ঘেরাও, মব সৃষ্টি এবং গণমাধ্যমের অপপ্রচারের বিরুদ্ধে হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিমের বিবৃতি
ভারতের আসাম রাজ্যের শ্রীভূমি (করিমগঞ্জ) জেলার পাথারকান্দি থানার অন্তর্গত জোড়বাড়ী গ্রামে হেযবুত তওহীদের কার্যালয় ঘেরাও, মব সৃষ্টির অপচেষ্টা এবং পরবর্তীতে কতিপয় সংবাদমাধ্যমে সংগঠনটিকে 'জঙ্গি' ও 'নিষিদ্ধ' আখ্যা দিয়ে প্রকাশিত ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেযবুত তওহীদের মাননীয় এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
আজ এক বিবৃতিতে তিনি বলেন, সত্য ও ন্যায়ের আদর্শের কোনো ভৌগোলিক সীমানা বা কাঁটাতারের বেড়া নেই। আদর্শ আকাশের মেঘমালার মতো, যেখানে মানবিকতার প্রয়োজন সেখানেই তা বর্ষণ হয়। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বদৌলতে বাংলাদেশের সীমানার বাইরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয়সহ বিভিন্ন অঞ্চলের বাংলা ভাষাভাষী ও সত্যনিষ্ঠ মানুষের কাছে হেযবুত তওহীদের মানবতাবাদী বক্তব্য পৌঁছেছে। এতে অনুপ্রাণিত হয়ে সেখানকার বহু শান্তিপ্রিয় মানুষ এই আদর্শের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। এরই ধারাবাহিকতায় আসামের শ্রীভূমি (করিমগঞ্জ) জেলার জোড়বাড়ী গ্রামের স্থানীয় কিছু আলেম-ওলামা ও সাধারণ নাগরিক নিজস্ব উদ্যোগে একটি আঞ্চলিক কার্যালয় স্থাপন করেন। অনুষ্ঠানের একদিন পূর্বে, অর্থাৎ ১৭ নভেম্বর ২০২৬ তারিখে স্থানীয় পাথারকান্দি থানায় লিখিত নিমন্ত্রণপত্র ও লিফলেট জমা দিয়ে পুলিশ প্রশাসনকে অবহিত করা হয় এবং পরদিন ১৮ নভেম্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অনুমতি সাপেক্ষে সুধীজনদের উপস্থিতিতে 'আসাম বরাক ভ্যালি জোন' কার্যালয়টির শান্তিপূর্ণ উদ্বোধন করা হয়।
বিবৃতিতে হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় যে, ধর্মব্যবসায়ী ও উগ্রবাদী একটি সাম্প্রদায়িক গোষ্ঠী গত ২০ নভেম্বর (শুক্রবার) জুমার খুতবার সময় পার্শ্ববর্তী মসজিদে মাইকিং করে কার্যালয়টি ভেঙে ফেলার উসকানি দেয় এবং মিছিলসহ কার্যালয় ঘেরাও করে ভাঙচুর ও অগ্নিসংযোগের উদ্দেশ্যে মব সৃষ্টি করে। তবে স্থানীয় থানা পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপ এবং সংশ্লিষ্ট নাগরিকদের যথাযথ নিরাপত্তা প্রদানের কারণে বড় ধরনের সহিংসতা এড়ানো সম্ভব হয়। পরবর্তীতে স্থানীয় পুলিশ ও ভারতের গোয়েন্দা সংস্থা (IB/CID) ভারতে আমাদের বৈধভাবে নিবন্ধিত প্রতিষ্ঠান 'হেযবুত তওহীদ ইন্ডিয়া ফাউন্ডেশন' (নিবন্ধন নং: U85300WB2022NPL254079)-এর মূল নিবন্ধন সনদ, চুক্তিপত্র ও প্রকাশনাসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে সন্তোষ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, দুঃখজনকভাবে সেখানকার 'দৈনিক যুগশঙ্খ' (২১ নভেম্বর সংখ্যায় প্রকাশিত) এবং 'নিয়মীয়া বার্তা' (২২ নভেম্বর সংখ্যায় প্রকাশিত)-সহ কতিপয় অনলাইন পোর্টাল আমাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য গ্রহণ না করেই হেযবুত তওহীদের ক্ষেত্রে 'নিষিদ্ধ', 'তাহরির' এবং 'জঙ্গি'-র মতো ভিত্তিহীন ও মানহানিকর পরিভাষা ব্যবহার করে অপপ্রচার চালিয়েছে। প্রকৃতপক্ষে 'হিজবুত তাহরীর' নামে একটি নিষিদ্ধ আন্তর্জাতিক সংগঠনের সাথে হেযবুত তওহীদের দূরতম কোনো সম্পর্ক নেই; নামের আংশিক সাদৃশ্যের কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বা বিভ্রান্তিবশত এই অপপ্রচার চালানো হচ্ছে। ইতোমধ্যে 'দৈনিক যুগশঙ্খ' কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে আইনি নোটিশও প্রেরণ করা হয়েছে।
হেযবুত তওহীদের এমাম বলেন, ১৯৯৫ সালে টাঙ্গাইলের করটিয়ার ঐতিহ্যবাহী পন্নী পরিবারের উত্তরসূরি জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী এই আন্দোলন প্রতিষ্ঠা করেন। বিগত ৩১ বছর ধরে বাংলাদেশে আমাদের বিরুদ্ধে আইন ভঙ্গ, সন্ত্রাসবাদ বা অসামাজিক কার্যকলাপের ন্যূনতম কোনো রেকর্ড নেই। বরং ধর্মের অপব্যবহার, জঙ্গিবাদ, উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, নারীবিদ্বেষ ও মব সন্ত্রাসের বিরুদ্ধে আমরা বাংলাদেশে শত শত আন্তঃধর্মীয় সংলাপ ও লক্ষাধিক সভা-সেমিনার আয়োজন করেছি, যা দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নজিরবিহীন। আমরা বিশ্বাস করি, সৃষ্টিগতভাবে সকল মানুষ এক জাতি; আমাদের আদি পিতা আদম ও নূহ (আ.), যাঁকে ভারতীয় ঐতিহ্যে 'মনু' বলা হয়, সেখান থেকেই 'মনুষ্য' বা মানুষ জাতির উৎপত্তি। তাই মানুষের মধ্যে বিভেদ নয়, ঐক্য ও মানবতাই আমাদের মূল দর্শন।
ভারতের কেন্দ্রীয় সরকার এবং আসাম ও পশ্চিমবঙ্গ রাজ্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, ভারত একটি বহুত্ববাদী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সুপরিচিত, যেখানে ভারতীয় সংবিধান এবং জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণা (UDHR) অনুযায়ী প্রতিটি নাগরিকের শান্তিপূর্ণভাবে কোনো আদর্শ গ্রহণ ও চর্চার মৌলিক অধিকার স্বীকৃত। আপনারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে অনলাইন, ইউটিউব ও গুগলে থাকা আমাদের বক্তব্য ও কার্যক্রম যাচাই করে দেখুন আমাদের কোনো কথা বা কাজে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যত্যয় ঘটছে কি না। যদি তা না হয়ে থাকে, তবে কেবল একটি শান্তিপূর্ণ আদর্শ ধারণ করার কারণে নিরীহ নাগরিকদের ওপর মব সন্ত্রাস, গ্রাম ছাড়ার হুমকি ও মিথ্যা অপপ্রচার চালিয়ে মানবাধিকার লঙ্ঘন হতে দেবেন না। তিনি আসামের জোড়বাড়ী গ্রামে কার্যালয় ঘেরাও ও মব সৃষ্টিকারী উগ্রবাদী গোষ্ঠীকে প্রচলিত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং আক্রান্ত নাগরিকদের জানমাল ও মৌলিক মানবাধিকারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
বার্তা প্রেরক,
দপ্তর সম্পাদক
হেযবুত তওহীদ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
ইসলামী রাজনীতির নামে শুভঙ্করের ফাঁকি!
23 Mar, 2018
সাম্প্রতিক নিবন্ধ
-
হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এন...
13 Nov, 2026 -
মেহেরপুরে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠ...
13 Nov, 2026 -
কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভায় হাজারো মান...
13 Nov, 2026 -
আমরা উগ্রবাদী গোষ্ঠীর হামলার শিকার
17 Oct, 2026 -
আল্লাহর পথে নিজের চার সন্তানকে কোরবানি! -মুখল...
13 Oct, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!