কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভায় হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
কুষ্টিয়া, ১৩ নভেম্বর ২০২৬: গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুষ্টিয়ায় অনুষ্ঠিত হলো হেযবুত তওহীদের জনসভা। এতে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন, যা ছিল নজিরবিহীন।
আয়োজকরা জানান, কুষ্টিয়াবাসী অনেক দিন ধরেই হেযবুত তওহীদের মাননীয় ইমামের আগমনের অপেক্ষায় ছিলেন। অনেকে আগে থেকেই স্থানীয় আমিরদের অনুরোধ করে রেখেছিলেন, মাননীয় ইমাম কবে কুষ্টিয়ায় আসবেন তা যেন তাদের জানানো হয়। এই আগ্রহের প্রেক্ষিতে স্থানীয় আমিরগণ মাননীয় ইমামের কাছে কুষ্টিয়ায় একটি জনসভা আয়োজনের অনুরোধ জানান। সেই অনুযায়ী এই জনসভার আয়োজন করা হয়।
কোনো ব্যাপক প্রচার ছাড়াই শুধু ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে জনসভায় মানুষের ঢল নামে। উপস্থিতদের অধিকাংশই ছিলেন নতুন, যারা এর আগে কখনো সরাসরি মাননীয় ইমামের বক্তব্য শোনেননি।
অনুষ্ঠানে এসে তারা হেযবুত তওহীদের সদস্যদের একতা, শৃঙ্খলা ও আনুগত্য দেখে মুগ্ধ হন। পাশাপাশি মাননীয় ইমামের বক্তব্যে তওহীদ ও দ্বীন প্রতিষ্ঠার তাগিদ শুনে তারা নতুনভাবে আশাবাদী হয়ে ওঠেন। উপস্থিত অনেকেই জানান, তারা হেযবুত তওহীদের ভাই-বোনদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে জান-মাল দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিতে চান। তারা মাননীয় ইমামের নেতৃত্বে তওহীদের বিপ্লবে শামিল হয়ে সত্যিকারের উম্মতে মোহাম্মদী হতে চান।
জনসভার পর থেকে কুষ্টিয়ার ঘরে ঘরে তওহীদ ও দ্বীন কায়েমের আলোচনা শুরু হয়েছে। সত্যের পথে তবে কি গণজোয়ার শুরু হয়ে গেল? আলহামদুলিল্লাহ!
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
ইসলামী রাজনীতির নামে শুভঙ্করের ফাঁকি!
23 Mar, 2018
সাম্প্রতিক নিবন্ধ
-
হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এন...
13 Nov, 2026 -
মেহেরপুরে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠ...
13 Nov, 2026 -
কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভায় হাজারো মান...
13 Nov, 2026 -
আমরা উগ্রবাদী গোষ্ঠীর হামলার শিকার
17 Oct, 2026 -
আল্লাহর পথে নিজের চার সন্তানকে কোরবানি! -মুখল...
13 Oct, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!