সংবাদ সম্মেলন ও স্মারকলিপি

অপপ্রচারকারীদের শাস্তির দাবিতে আশুলিয়ায় হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

28 Sep, 2019 Super Admin 828 ভিউ
অপপ্রচারকারীদের শাস্তির দাবিতে আশুলিয়ায় হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

দেশজুড়ে সীমাহীন অপপ্রচার, হত্যার হুমকি, হামলার উস্কানি, ফতোয়া প্রদান ও গুজব রটিয়ে দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেফতার ও হেযবুত তওহীদের সদস্যদের নিরাপত্তার দাবিতে আশুলিয়ায় সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। সোমবার (১৬ সেপ্টম্বর ২০১৯) সকাল ১১:০০টায় আশুলিয়া হেযবুত তওহীদের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন সাভার উপজেলা হেযবুত তওহীদের সভাপতি হাসিবুর রহমান শাওন। অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির তথ্য সম্পাদক এস এম সামসুল হুদা এবং সংবাদ সম্মেলন পরিচালনা করেন, হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক আলী হোসেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুব আলম, হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক তাছলিমা ইসলামসহ আশুলিয়ার বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন