হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও উসকানির প্রতিবাদে কুষ্টিয়ায় মিট দ্য প্রেস
জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবি ইমাম সেলিমের
হেযবুত তওহীদের বিরুদ্ধে একশ্রেণির উগ্রবাদীদের গুজব, মিথ্যাচার, অপপ্রচার, প্রকাশ্য হুমকি ও উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে কুষ্টিয়ায় মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়ার নিকেতনে হেযবুত তওহীদের কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এ মিট দ্য প্রেসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, হেযবুত তওহীদের বিরুদ্ধে গুজব, মিথ্যাচার ও অপপ্রচারের পাশাপাশি প্রকাশ্যে হুমকি এবং উসকানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে।
তিনি প্রকাশ্যে হুমকি প্রদান, সহিংসতায় উসকানি, মিথ্যা অপপ্রচার এবং নারীদের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য প্রদানকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম একই সঙ্গে হেযবুত তওহীদের সদস্যদের সাংবিধানিক অধিকার ও মানবাধিকার রক্ষা এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মিট দ্য প্রেসে আরও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের খুলনা বিভাগীয় আমির তানভীর আহমেদ, কুষ্টিয়া আঞ্চলিক আমির মো. জসেব উদ্দিন, খুলনা অঞ্চলের আঞ্চলিক আমির শামসুজ্জামান মিলন, কেন্দ্রীয় বাণিজ্য সম্পাদক কাজী জাহিদুল হক, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আইনুল হক, কুষ্টিয়া জেলা সভাপতি মো. আক্কাচ আলী, খুলনা বিভাগীয় গণমাধ্যম সম্পাদক জাহিদ মাহমুদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016
সাম্প্রতিক নিবন্ধ
-
কুষ্টিয়ায় হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠ...
14 Sep, 2026 -
দীন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের ডাক ইমাম সেলিমের
11 Sep, 2026 -
হেফাজতের নিষিদ্ধের দাবি প্রত্যাখ্যান করে যা ব...
10 Aug, 2026 -
প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য...
10 Aug, 2026 -
Rising Extremist Threats Against Hizbut Tawhe...
07 Aug, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!