উত্তরায় হেযবুত তওহীদের বিরুদ্ধে গুজব রটনা ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ঢাকার উত্তরায় হেযবুত তওহীদের বিরুদ্ধে হ্যান্ডবিল প্রচার, গুজব রটনা ও মিথ্যাচারের প্রতিবাদে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই, ২০২৬) সকালে উত্তরা প্রেসক্লাবে হেযবুত তওহীদ উত্তরা জোনের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান এবং ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন।
বক্তারা অভিযোগ করেন, হেযবুত তওহীদের শান্তিপূর্ণ কার্যক্রমকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে একটি উগ্রবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, সম্প্রতি উত্তরায় কওমী মাদ্রাসাকেন্দ্রিক একটি বিশেষ গোষ্ঠী মিথ্যা তথ্যসংবলিত হ্যান্ডবিল বিতরণ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও হেযবুত তওহীদের বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে।
বক্তারা আরও বলেন, বিভিন্ন স্থানে মসজিদের পবিত্র মিম্বার ব্যবহার করে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। বিশেষ করে শুক্রবারের জুমার নামাজের সময় মিথ্যা ও বিভ্রান্তিকর বয়ান উপস্থাপনের মাধ্যমে মুসল্লিদের উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে এবং একই সঙ্গে বিভ্রান্তিকর হ্যান্ডবিলও বিতরণ করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের অপতৎপরতার মাধ্যমে কৃত্রিম ‘মব’ সৃষ্টি করে উত্তরায় অবস্থিত হেযবুত তওহীদের কেন্দ্রীয় কার্যালয়, সংগঠনের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমের বাসভবন এবং সংগঠনের সদস্যদের বাড়িঘরে হামলা চালিয়ে জানমালের ক্ষয়ক্ষতির পরিস্থিতি সৃষ্টি করা হতে পারে।
এ সময় বক্তারা অপপ্রচার ও ‘মব’ সৃষ্টির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি তারা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— মব সৃষ্টির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, হেযবুত তওহীদের ইমামের বাসভবন ও কেন্দ্রীয় কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংগঠনের সদস্যদের জানমালের সুরক্ষা প্রদান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ উত্তরা জোনের সভাপতি শহীদুল ইসলাম, উত্তরা-গাজীপুর জোনের সভাপতি শরীফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
একমাত্র ইসলামই নারীর মুক্তির নিশ্চয়তা: খুলনায়...
01 Sep, 2025 -
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017
সাম্প্রতিক নিবন্ধ
-
উত্তরায় হেযবুত তওহীদের বিরুদ্ধে গুজব রটনা ও ম...
29 Jul, 2026 -
নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরি...
24 Jul, 2026 -
বিপুল নারী-পুরুষের অংশগ্রহণে উত্তরায় ঈদুল আজহ...
28 May, 2026 -
উত্তরায় সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের গোলটে...
16 May, 2026 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!