সালাহ সুশৃঙ্খল জাতি গঠন ও সত্য প্রতিষ্ঠার অনিবার্য প্রস্তুতি

মুস্তাফিজ শিহাব: আজ পৃথিবীতে প্রায় আড়াইশো কোটি মুসলমান। পৃথিবীর প্রায় ৫৭টি দেশের সম্মিলিত এক বিশাল আয়তন আজ এ জাতির করতলগত। মানবসম্পদ থেকে প্রাকৃতিক সম্পদ- সব দিক থেকেই এ জাতি এক নজরকাড়া অবস্থায় এসে পৌঁছেছে। কিন্তু বিশ্ব-রাজনীতির প্রেক্ষাপট থেকে বিবেচনা করলে বর্তমান মুসলিম জাতির থেকে বেশি অবহেলিত, উপেক্ষিত ও নির্যাতিত আর কোনো জাতি নেই। কিন্তু ইতিহাস […]

রোজার উদ্দেশ্য কতটুকু সফল?

সুয়াইবুল বান্না সহি: আল্লাহ সূরা বাকারার ১৮৩ নং আয়াতে বলেছেন, “হে ঈমানদারগণ! তোমাদের ওপর সওম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর; যাতে তোমরা তাকওয়া বা আল্লাহভীতি অর্জন করতে পারো।” এই আয়াতে কয়েকটি বিষয় লক্ষ্যনীয়। আল্লাহ প্রথমেই বলেছেন, “ইয়া আইয়্যুহাল্লাজিনা আমানু”, অর্থাৎ ‘হে ঈমানদারগণ’ বা ‘হে মুমিনগণ’। অর্থাৎ সওম/রোজার যে বিধান তা […]

আগ্রাসনের মুখে মুসলিম বিশ্ব: ঐক্যবদ্ধ হওয়াই বাঁচার একমাত্র পথ

রিয়াদুল হাসান: বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৩১ শতাংশ মুসলিম, যার সংখ্যা প্রায় ২২০ কোটি। মুসলিমরা বর্তমানে ভৌগোলিকভাবে মোট ৫৭টি জাতিরাষ্ট্রে বিভক্ত। এই দেশগুলোর মোট আয়তন প্রায় ৩ কোটি ১৬ লক্ষ ৬০ হাজার বর্গকিলোমিটার, যা পৃথিবীর মোট ভূখণ্ডের প্রায় এক-পঞ্চমাংশ জুড়ে বিস্তৃত। যে জ্বালানি ছাড়া বর্তমান যান্ত্রিক সভ্যতার চাকা অচল- সেই পেট্রোলিয়াম ও গ্যাসের প্রায় […]

আমরা সবাই সুদি আমাদের এই সুদের রাজত্বে

ওবায়দুল হক বাদল: বুকে হাত দিয়ে বলুন তো আপনার সাথে সুদের কোনো সম্পর্ক নেই, সুদ আপনাকে স্পর্শ করতে পারে না। পারবেন? পারবেন না। বরং যদি একটু চিন্তা করেন তাহলে দেখবেন ধার্মিক-অধার্মিক, আস্তিক-নাস্তিক আমরা সবাই সুদের মধ্যে আপাদমস্তক ডুবে আছি। আপনি চাইলে চুরি না করে থাকতে পারবেন, ব্যভিচার না করে থাকতে পারবেন কিন্তু সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় […]

ইসলাম কী কী পরিবর্তন এনেছিল আরবের?

মোহাম্মদ আসাদ আলী: আল্লাহর রসুল যখন আরবে ইসলাম প্রচার শুরু করলেন তখনকার আরব সমাজে চলছিল অজ্ঞানতার যুগ, অন্ধকারের যুগ, আরবিতে যাকে বলা হয় আইয়্যামে জাহেলিয়াত। পৃথিবীর সবচেয়ে পশ্চাৎপদ জনগোষ্ঠী ছিল আরবরা। রোমান ও পারস্যের শাসকরা আরবদেরকে দেখত অবহেলার চোখে। সেই আরবদের মধ্যে যখন ইসলামের আবির্ভাব ঘটল, ইতিহাসের মোড় ঘুরে গেল। অবহেলিত আরবসন্তানরা জেগে উঠল নতুন […]

দাজ্জালীয় সভ্যতা ধ্বংস করছে মানবতা

ওবায়দুল হক বাদল: দাজ্জাল ইহুদি জাতির মধ্যে থেকে উত্থিত হবে এবং ইহুদি ও মোনাফেকরা তার অনুসারী হবে [ইবনে হানবাল (রা.) থেকে মুসলিম]। ভবিষ্যদ্বাণীটি বিশ্ব নবী রহমাতাল্লিল আলামিন হুজুরে পাক (সা.) এর। বর্তমান বিশ্বের ইহুদি-খ্রিস্টান সভ্যতার দিকে তাকালে ভবিষ্যদ্বাণীর সত্যতা পেতে বেগ পেতে হয় না। মানবাধিকার, স্বাধীনতা এই শব্দগুলো আজ ইহুদী-খ্রিস্টান সভ্যতার আন্তর্জাতিক রাজনীতির হাতিয়ার মাত্র। […]

রোজায় কতখানি তাকওয়া অর্জন হলো?

ওবায়দুল হক বাদল: সওম একটি সাধনা। এর অর্থ আত্মসংযম। রোজা তথা সওম পালনকারী ব্যক্তি সকল প্রকার অন্যায় থেকে নিজেকে সংযত রাখবেন, বিরত থাকবেন, নিজেকে নিয়ন্ত্রণ (Self Control) করবেন। মুমিন ব্যক্তি সারাদিন পানাহার ও জৈবিক চাহিদা পূরণ থেকে নিজেকে বিরত রাখবেন, নিজের আত্মাকে শক্তিশালী করবেন। তিনি অপচয় করবেন না, পশুর ন্যায় উদর পূর্তি করবেন না। তিনি […]

ইসলামের মারেফত কী?

রিয়াদুল হাসান: মানুষ অন্যান্য প্রাণীর মতো শুধুমাত্র দেহসর্বস্ব জীব নয়। তার দেহ যেমন আছে, তেমনি আত্মাও আছে। দেহের যেমন চাহিদা রয়েছে, তেমনি আত্মারও চাহিদা রয়েছে। দেহ ও আত্মা মিলেই একজন পরিপূর্ণ মানুষ। তাই আল্লাহ তাঁর সর্বশেষ রসুলের (সা.) মাধ্যমে যে জীবনব্যবস্থা পাঠিয়েছেন, তা শরিয়াহ (বিধিবিধান) ও মারফতের (আধ্যাত্মিকতা) নিখুঁত ভারসাম্যযুক্ত একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। মানবরচিত যে […]

এপস্টেইন ফাইলস: দাজ্জালীয় সভ্যতার নগ্ন রূপ

শাহাদৎ হোসেন: বর্তমান বিশ্ব এক অদ্ভুত বৈপরীত্যের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে পশ্চিমা তথাকথিত ‘সভ্য’ জগত মানবাধিকার, নারী স্বাধীনতা এবং শিশু সুরক্ষার বুলি কপচায়, অন্যদিকে তাদেরই শীর্ষস্থানীয় নেতা ও নীতি-নির্ধারকদের ব্যক্তিগত জীবন চরম কদর্যতা ও বিকৃতিতে পূর্ণ। এই স্বঘোষিত মানবতাবাদীরাই নবী হযরত মুহাম্মদ (সা.) -কে নিয়ে নানা কুরুচিকর মন্তব্য করে এবং আম্মা আয়েশা (রা.) এর সাথে […]

ইসলাম কি শুধু ইবাদত, নাকি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা?

রিয়াদুল হাসান: যে কোনো কিছুর প্রকৃত মূল্য নির্ভর করে তার উদ্দেশ্য পূরণের ওপর। যেমন একটি ফোনের উদ্দেশ্য হলো যোগাযোগ করা। যদি সেই ফোন দিয়ে কথা বলা না যায়, তাহলে সেটি যত দামিই হোক না কেন, ফোন হিসেবে তা মূল্যহীন। সেটা দিয়ে হয়তো কেউ লোক দেখানো বড়াই করতে পারে, কিন্তু কথা বলতে হলে তাকে সাধারণ মানের […]