শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। হেযবুত তওহীদের ইমাম বলেন, বর্তমানে বিশ্বজুড়ে চলছে দুর্বলের ওপর সবলের অত্যাচার এবং দরিদ্রের ওপর ধনীর শোষণ। এই ব্যবস্থায় কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের মৌলিক অধিকারও অরক্ষিত। […]

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি : রিয়াদুল হাসান

প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের শ্রমজীবী শ্রেণির মানুষেরা ভয়াবহ আর্থিক অনটনের মধ্য দিয়ে যাচ্ছেন। কারণ কর্মহীনতা। তাই শ্রমজীবী মানুষ সম্পর্কে ইসলামের বক্তব্য এখন অন্য সময়ের চেয়ে বেশি প্রাসঙ্গিক। আল্লাহ মানবজাতিকে শ্রমনির্ভর ও সামাজিক জীব হিসাবেই […]

আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি: বাংলাদেশের লাভ-লস

বাংলাদেশ বর্তমানে এক কঠিন ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে। একদিকে দীর্ঘ ৯ মাসের দরকষাকষি শেষে যুক্তরাষ্ট্রের সাথে সই হওয়া নতুন বাণিজ্য চুক্তি (এআরটি) নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। অন্যদিকে বৈশ্বিক জ্বালানি সংকটের চাপে পড়ে রাশিয়ার তেল আমদানির জন্য ওয়াশিংটনের দ্বারে কড়া নাড়ছে ঢাকা। ২০২৬ সালের এই বিশেষ সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশের সামনে এখন বড় প্রশ্ন- আমেরিকার […]

সমসাময়িক বিশ্লেষণ: দক্ষিণ এশিয়াকে হতে হবে এক শক্তিশালী ঐক্যবদ্ধ ঘাঁটি

শামীমা অবন্তি: বিশ্ব পরিস্থিতি এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে প্রায় ৩৫টি দেশ বিভিন্ন কারণে ভয়াবহ সংঘাতে লিপ্ত। গত ২৮ ফেব্রুয়ারি ইরান বনাম যুক্তরাষ্ট্র-ইজরাইল জোটের মধ্যকার যুদ্ধে ইতোমধ্যে ২২০০ এর বেশি মানুষ নিহত হয়েছে। ইরান হরমুজ প্রণালিকে যুদ্ধের একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে আর এর ফলে বিশ্ববাজারে শুরু হয়েছে অস্থিরতা, যার প্রভাব বাংলাদেশের তেলের […]

আলেম সমাজের প্রতি আহ্বান: আসুন দীন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করি

এস এম সামসুল হুদা: সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মোবারক! অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। জাতির চরম ক্রান্তিলগ্নে আমরা এক উদাত্ত আহ্বান নিয়ে এসেছি। আজ ভয়াবহ অশান্তির লেলিহান আগুনে জ্বলছে সমগ্র বিশ্বমানবতা। কোথাও শান্তির লেশমাত্র নেই। বিশেষ করে মুসলিম উম্মাহর ওপর ইতিহাসের […]

পশ্চিমা শক্তির কাছে মুসলিমরা পরাজিত কেন?

হোসাইন মোহাম্মদ সেলিম: বর্তমানে বিশ্বে প্রায় ২৪০ কোটি মুসলমান, যারা বিশ্বের মোট জনসংখ্যার ৩১-৩২%। ভৌগোলিকভাবে মুসলমানদের অধীনে ৫৭ টি রাষ্ট্র আছে, যা মোট ভূভাগের পাঁচ ভাগের এক ভাগ, অর্থাৎ প্রায় ২০% জায়গা মুসলমানদের অধীনে। উত্তর-পশ্চিম আফ্রিকার ক্যাসাব্লাঙ্কা থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত বিস্তীর্ণ বিশাল ভূ-ভাগ মুসলমানদের। বিশ্বের সমুদ্র বন্দরগুলোর মধ্যে প্রায় ১৪০ টা বড় বড় […]

মাদ্রাসার রূপান্তর: জ্ঞানচর্চার কেন্দ্র থেকে সংকীর্ণতার পথে

রিয়াদুল হাসান: বর্তমানে মাদ্রাসা বলতে আমরা ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান বুঝে থাকি। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থার নীতি মান্য করে ধর্ম এখন আমাদের জীবনের একটি ব্যক্তিগত পালনীয় বিষয়। রাষ্ট্রের পরিচালনা পদ্ধতিতে ধর্মের কোনো বিধি-বিধান বা নৈতিকতার প্রভাব থাকার কথা নয়। আমরা মুসলমানেরা ব্রিটিশদের পদানত হওয়ার আগে রাষ্ট্রীয় জীবন অনেকাংশে ইসলামের নীতি-আদর্শ দ্বারাই পরিচালিত হত। তখন ধর্ম কেবল ব্যক্তিগত বিষয় ছিল […]

উগ্রবাদ মোকাবেলায় প্রয়োজন ইসলামের আদর্শিক গণজাগরণ

হোসাইন মোহাম্মদ সেলিম: উগ্রবাদ ইতোমধ্যে একটি বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। পৃথিবীর প্রধান ধর্মগুলোর প্রায় প্রতিটিতেই কোনো না কোনোভাবে উগ্রবাদী গোষ্ঠীর অস্তিত্ব দেখা যায়। শুধু ধর্মের নামেই নয়, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদসহ বিভিন্ন রাজনৈতিক মতাদর্শকে কেন্দ্র করেও বিশ্বজুড়ে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। বিশেষত ইসলাম ধর্মের নামে উগ্রবাদ গত পঁয়ত্রিশ বছরে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। সাধারণত […]

ধর্ম নিয়ে রাজনীতি দীন প্রতিষ্ঠার পথে প্রধান অন্তরায়

মুস্তাফিজ শিহাব: বর্তমান বিশ্ব ও আমাদের প্রিয় বাংলাদেশ আজ এক ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা আমাদের সামষ্টিক জীবনে এমন এক দীন বা জীবনব্যবস্থাকে গ্রহণ করেছি যা স্রষ্টা প্রদত্ত নয়, বরং মানবসৃষ্ট। সমাজ ও রাষ্ট্রে যখন আল্লাহর দেয়া জীবনব্যবস্থার পরিবর্তে মানবসৃষ্ট জীবনব্যবস্থা প্রতিষ্ঠিত থাকে তখন সে ব্যবস্থাকে সামগ্রিকভাবে প্রত্যাখ্যান করা প্রয়োজন। এ প্রয়োজনীয়তার সবচেয়ে বড় কারণ […]

কাবা শরিফ: উম্মাহর ঐক্যের প্রতীক, যে চেতনা হারিয়ে গেছে

রিয়াদুল হাসান: কাবা আল্লাহর ঘর, পবিত্র বাইতুল্লাহ শরিফ। আমরা এই গৃহকে ভক্তি করি, প্রাণের অধিক ভালোবাসি। সকল মুসলিম জীবনে একবার হলেও কাবা দর্শনের স্বপ্ন দেখি। আমরা কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়ি, কাবাকে কেন্দ্র করে হজ করি। প্রশ্ন হলো, এই কাবাকেন্দ্রিকতার মূল উদ্দেশ্য কী? ইসলামবিদ্বেষীরাও কাবা নিয়ে নানা অপপ্রচার করে যে, মুসলিমরা মূর্তিপূজার বিরোধিতা করে […]