অনুষ্ঠান ও কর্মসূচি

রাজধানীর কদমতলীতে জঙ্গিবাদবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি

04 Aug, 2016 Super Admin 815 ভিউ
রাজধানীর কদমতলীতে জঙ্গিবাদবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি

হেযবুত তওহীদের উদ্যোগে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দেশব্যাপী চলমান কার্যক্রমের অংশ হিসেবে রাজধানী ঢাকার কদমতলী থানার ৮০৫নং পুরাতন দনিয়ায় ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ শীর্ষক সুধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়। হেযবুত তওহীদের ঢাকা মহানগরীর আমির মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের আমির মসীহ উর রহমান। এছাড়া যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আহম্মেদ, বিশিষ্ট সমাজসেবক মো. রফিক, হেযবুত তওহীদের যাত্রাবাড়ী শাখার আমির প্রশাসক মেজবাহ উদ্দিন, সাবেক জেলা পিপি আবুল হাশেম প্রমুখ।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন