নোয়াখালীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার, হুমকি ও উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ
ঢাকা ০২ আগস্ট ২০২৬ নোয়াখালীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের ব্যানারে মিথ্যা অপপ্রচার, প্রকাশ্য হুমকি এবং উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে শনিবার (০২ আগস্ট ২০২৬) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর হেযবুত তওহীদ।
জানা যায়, গত ১ আগস্ট নোয়াখালী জিলা স্কুল মাঠে হেফাজতে ইসলামের ব্যানারে আয়োজিত একটি সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য প্রদান করা হয়। এর প্রতিবাদেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর হেযবুত তওহীদের সভাপতি এবং কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজ। এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান ও এস. এম. শামসুল হুদা, ঢাকা মহানগর ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন এবং যুগ্ম নারী সম্পাদক আয়েশা সিদ্দিকা।
বক্তারা বলেন, হেফাজতে ইসলামের ব্যানারে কওমি মাদ্রাসাকেন্দ্রিক একটি গোষ্ঠী ইসলামী মাহফিলের নামে যে সমাবেশ করেছে, সেটি ছিল উগ্রবাদী ও উসকানিমূলক। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে নোয়াখালীর শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ওই সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে ভিত্তিহীন, মিথ্যা ও কল্পনাপ্রসূত অভিযোগ উত্থাপন করা হয়েছে। পাশাপাশি সংগঠনকে কবর দেওয়া, উচ্ছেদ করা এবং দেশ থেকে বের করে দেওয়ার মতো প্রকাশ্য হুমকি দেওয়া হয়েছে বলেও তারা উল্লেখ করেন।
বক্তারা আরও অভিযোগ করেন, সমাবেশে নারী-বিদ্বেষী ও ঘৃণামূলক বক্তব্যের মাধ্যমে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে একটি আইন মান্যকারী বৈধ আন্দোলনের বিরুদ্ধে সহিংসতার উসকানি দেওয়া হয়েছে।
তাদের বক্তব্য অনুযায়ী, এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড হেযবুত তওহীদের সদস্যদের জানমাল, বাড়িঘর ও সম্পদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে। এ সময় তারা ২০১৬ সালে নোয়াখালীর সোনাইমুড়িতে মাননীয় ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমের গ্রামের বাড়িতে হামলা, দুইজন সদস্য নিহত হওয়া, অগ্নিসংযোগ এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনার প্রসঙ্গ তুলে ধরে আশঙ্কা প্রকাশ করেন যে, একই ধরনের সহিংস পরিস্থিতি পুনরায় সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
কর্মসূচি থেকে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, প্রকাশ্যে হুমকি প্রদান, সহিংসতায় উসকানি, মিথ্যা অপপ্রচার এবং নারীদের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য প্রদানকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে হেযবুত তওহীদের সদস্যদের সাংবিধানিক অধিকার, মানবাধিকার এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে জাতীয় প্রেস ক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি তোপখানা রোড প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা উগ্রবাদ, ধর্মব্যবসা ও সহিংস উসকানির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং উসকানিদাতাদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016 -
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
একমাত্র ইসলামই নারীর মুক্তির নিশ্চয়তা: খুলনায়...
01 Sep, 2025
সাম্প্রতিক নিবন্ধ
-
নোয়াখালীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার,...
02 Aug, 2026 -
নোয়াখালীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতে ইস...
02 Aug, 2026 -
নোয়াখালীর বে-আইনি সমাবেশে কওমিদের উগ্রতা
01 Aug, 2026 -
বেআইনি সমাবেশের কারণে আমাদের জানমালের নিরাপত্...
01 Aug, 2026 -
সমাবেশে উসকানি ও মিথ্যাচারের প্রতিবাদে হেযবুত...
01 Aug, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!