আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

হেযবুত তওহীদের মূল বক্তব্য

09 Oct, 2017 Super Admin 711 ভিউ
হেযবুত তওহীদের মূল বক্তব্য

রিয়াদুল হাসান:
বর্তমানে মানবজাতি এক ভয়াবহ দুঃসময় অতিক্রম করছে। সামাজিক অন্যায়, নেতৃবৃন্দের অসততা ও অঙ্গীকারভঙ্গ, রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, অর্থনৈতিক বৈষম্য, অবিশ্বাস ইত্যাদির মধ্যে মানবজাতি আপাদমস্তক নিমজ্জিত হয়ে আছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য মানুষ নানা ধরনের জীবনব্যবস্থা প্রয়োগ করে দেখছে। বিপ্লব হচ্ছে, বার বার শাসক পরিবর্তন করা হচ্ছে। কিন্তু দিন দিন সঙ্কট আরো ঘনীভ‚ত হচ্ছে।
এই অবস্থাটি সৃষ্টির পেছনে দায়ী হচ্ছে আমাদের জীবনব্যবস্থা। স্রষ্টাহীন, বস্তুবাদী সিস্টেমের অধীনে মানুষ যতদিন থাকবে ততদিন কিছুতেই মুক্তি আসবে না। বরং দিন দিন জটিলতা বাড়তে থাকবে। তাই এই মুহূর্তে মানুষের উচিত এই সিদ্ধান্তে আসা যে, মানুষের তৈরি এই সিস্টেমটাকে পাল্টাতে হবে।
কিন্তু এই সিস্টেমকে পরিবর্তন করে মানুষ কোন সিস্টেম গ্রহণ করবে? এর জবাব পেতে হলে আমাদের তাকাতে হবে রসুলাল্লাহর আগমনের সময়টির দিকে। বর্তমানে আমরা যে অবস্থায় বসবাস করছি, এর মতই চরম খারাপ অবস্থা তাদের হয়েছিল। তারা বংশানুক্রমে খুন, লুটপাট, যুদ্ধ-বিগ্রহ, প্রতিশোধ-প্রতিহিংসায় লিপ্ত ছিল। তারা পৃথিবীতে একটি ঘৃণিত, চরম দারিদ্রপীড়িত এবং অবজ্ঞাত জাতি হিসেবে পরিচিত ছিল। এ পশ্চাৎপদ জাতিটাকেই অতি অল্পদিনের ব্যবধানে রসুলাল্লাহ পৃথিবীর বুকে একটি শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করে যান। রসুলের আদর্শে গড়া তাঁর উম্মাহ পরবর্তী ৬০/৭০ বছরের মধ্যে পৃথিবীতে শিক্ষা দীক্ষায়, জ্ঞানে-বিজ্ঞানে, সামরিক শক্তিতে অর্থাৎ সর্বদিক দিয়ে একটি শ্রেষ্ঠ জাতিতে পরিণত হন।
প্রশ্ন হচ্ছে, রসুলাল্লাহ কীসের মাধ্যমে এ অভ‚তপূর্ব পরিবর্তন সাধন করেছিলেন? এর উত্তর হচ্ছে রসুলের উপর আল্লাহ প্রদত্ত ইসলাম কায়েম করার মাধ্যমেই এ পরিবর্তন এসেছিল। আল্লাহর দেওয়া ঐ জীবন-ব্যবস্থা অর্থাৎ সিস্টেমটি প্রয়োগ করার ফলেই আরবের ঐ আত্মকলহে লিপ্ত জাতির সদস্যরা পরবর্তীতে এক একজন সোনার মানুষে রূপান্তরিত হয়ে যান। তাই সুন্দর ও শান্তিময় পৃথিবী গড়তে ইসলামের সিস্টেম প্রয়োগ অপরিহার্য।
দ্বিতীয়ত, বর্তমানে প্রচলিত ইসলামটি আল্লাহ রসুলের সেই প্রকৃত ইসলাম কি না? এর উত্তর হচ্ছে, বর্তমানে পৃথিবীতে ইসলাম নামক যে ধর্মটি চালু আছে সেটি আল্লাহ ও রসুলের প্রকৃত ইসলাম নয়। এ জাতিটি নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, কিন্তু এরা প্রকৃতপক্ষে মুসলিম ও মো’মেন নয়। বিগত তেরশত বছরে ক্রমাগত বিকৃত হতে হতে সে ইসলাম বর্তমানে ঠিক এর বিপরীত একটি ধর্মবিশ্বাসে পরিবর্তিত হয়ে গেছে। বাহ্যিক দিক থেকে দেখলে অনেকেরই একে আল্লাহ-রসুলের ইসলামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে হতে পারে কিন্তু এ ইসলাম চরিত্রে, আত্মায় আল্লাহ রসুলের ইসলামের ঠিক বিপরীত। অর্থাৎ শেষ রসুল আনীত প্রকৃত ইসলাম মানুষকে দিয়েছিল সর্বরকম মুক্তি ও স্বাধীনতা, নির্মূল করেছিল সমস্ত অন্যায়-অবিচার, সামাজিকভাবে দিয়েছিল পরম নিরাপত্তা, অর্থনৈতিক ক্ষেত্রে দূর করেছিল বৈষম্য। কিন্তু বর্তমানে সে ইসলাম আর আমাদের মাঝে নেই। ধর্ম ব্যবসায়ী ও অতি পণ্ডিতদের কবলে পড়ে ইসলাম আজ নামাজ রোজাসর্বস্ব অন্যান্য ধর্মের মত একটি ধর্মে পরিণত হয়ে গেছে।
পাশাপাশি পুরোহিতদের ন্যায় কথিত আলেম মোল্লারা একে জীবিকা নির্বাহের একটি উত্তম হাতিয়ারে পরিণত করেছে। সর্বশেষ ব্রিটিশদের হাতে সামরিকভাবে পরাজিত হওয়ার পর তাদের তৈরি মাদ্রাসা শিক্ষার মাধ্যমে তারা এ জাতির মন মগজে এক মৃত ইসলাম স্থায়ী আসন গেঁড়ে বসে।
এমতাবস্থায় এই জাতিকে যদি পৃথিবীর বুকে আবার মাথা উঁচু করে দাঁড়াতে হয় এবং পরকালে জান্নাতে যেতে হয় তাহলে আল্লাহ ও রসুলের প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা ছাড়া তাদের সামনে আর কোন পথ অবশিষ্ট নেই।
প্রশ্ন আসতে পারে- তাহলে সেই প্রকৃত ইসলাম কোথায় পাওয়া যাবে? এর উত্তর হচ্ছে- আল্লাহ দয়া করে সেই প্রকৃত ইসলাম হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা, টাঙ্গাইলের করটিয়ার ঐতিহ্যবাহী পন্নী পরিবারের সদস্য যামানার এমাম, এমামুযযামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীকে বুঝিয়ে দিয়েছেন। তিনি সে সত্য বোঝার পর বই লিখে, হ্যান্ডবিল ছাপিয়ে মানুষের সামনে তা তুলে ধরেছেন। এখন মানবজাতি যদি তাঁর ডাকে সাড়া দিয়ে আল্লাহর দেওয়া সত্য ইসলামটাকে মেনে নেয় তাহলে তারা বর্তমান সংকট থেকে মুক্তি পাবে। মেনে না নিলে অনিবার্য পরিণতি ভোগ করবে। এ বিষয়টিই আমাদের সমস্ত কথার মূল কথা।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 20 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#আইয়্যামে জাহেলিয়াত #অর্থনীতি #শিক্ষাব্যবস্থা #চলমান সঙ্কট #জীবনব্যবস্থা #ঐক্য #৫ দফা কর্মসূচি #ইসলাম #তাকওয়া #সাম্প্রদায়িকতা #তওহীদ #লানত #পর্দা #সংস্কৃতি #প্রকৃত ইসলাম #শহীদ #খেলাধুলা #এমামুযযামান #হেযবুত তওহীদ #ধর্মব্যবসা #নারী #নারী স্বাধীনতা #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদের নারী #উগ্রবাদ #গুজব #রাজনীতি #ঈমান #আকিদা #মোনাফেক #বিস্ময়কর আন্দোলন #রিজিক #অপপ্রচার #দাজ্জাল #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #কর্মজীবন #দীন নিয়ে বাড়াবাড়ি #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #গণজোয়ার #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #বাস্তব সমস্যা #মণীষীদের জীবনী #প্রশ্নোত্তর #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #প্রশ্ন #রাগ #কর্মফল #মুসলিমদের ইতিহাস #রাজনৈতিক ইসলাম #ইসলামের ইতিহাস #মানবজীবন #দোয়া #জান্নাতি ফেরকা #প্রশ্ন উত্তর #মহানবীর (সা.) #বাঙালি #সুফিবাদ #ধর্মজীবিকা #হারাম #পুঁজিবাদ #মার্কস #ইসলামের অপব্যাখ্যা #তারেক বিন যিয়াদ #ওমর (রা.) #খলিফা #ধর্মবিশ্বাসী #ঔপনিবেশিক যুগ #চরমোনাই #ইতিহাস ও ইসলাম #দাসপ্রথার #ইসলামবিদ্বেষী #নবুয়তপূর্ব জীবন #কোর’আন #শিক্ষা #উম্মতে মোহাম্মাদি #বাংলাদেশ #স্বাধীনতা #বিশ্ব মুসলমান #ইসলামি ইতিহাস #সাম্যবাদ ও ইসলাম #মানুষ সৃষ্টি #রসুলুল্লাহর সুন্নাহ #হজ #মহানবীর লড়াই #জ্ঞান-বিজ্ঞান #ধর্ম #নির্বাচন #আইনের উৎস #দৈনিক বজ্রশক্তি #পাকিস্তান #শান্তি #সাংস্কৃতিক অঙ্গন #ইসলাম অর্থ #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #গণমাধ্যম #বাংলার সুলতানী যুগ #প্রকৃত ইসলামের বিয়ে #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #যোদ্ধাসুফি #মসজিদে নারী #খোলাফায়ে রাশেদীন #বস্তুবাদী সভ্যতা #সংগীত #জেহাদ #দাউদ খান পন্নী #মাননীয় এমাম #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #প্রকৃত ইসলামের মসজিদ #ইমাম মাহদী #জ্ঞান #জঙ্গিবাদ #রিয়াদুল হাসান #আশুরা #কবিতা #বাণী #আমল #সঠিক জীবন ব্যবস্থা #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #হোসাইন মোহাম্মদ সেলিম #কোরবানি #ত্যাগ #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #democratic system #economic system #politics #হেযবà§�ত তওহীদ #religious extremists #workplace #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #hossain mohammad salim #islam world #lifestyle ##MarathonHT #Marathon #hezbuttawheed #Resolving the Global Crisis #Students #হেযবুত তওহীদের #civilized’ #deterrent #world #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #মো’জেজা: #মো’জেজা: কী কেন কীভাবে? #দাজ্জালকে চিনতে হবে #মো’মেনদের #দেশকে রক্ষা #মদিনার #রাকীব আল হাসান #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #লা’নত নাকি পরীক্ষা #আদিবা ইসলাম #পহেলা বৈশাখ #সংস্কৃতির #ফেরেশতা #মানুষ সৃষ্টির #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ির #পরিণাম জাতি ভেঙে খানখান #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #মুখলেছুর রহমান সুমন #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #মুস্তাফিজ শিহাব #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #নোয়াখালীত #কোরবানি কখন কবুল হবে? #muchleka #মামলার অব্যাহতি #হাইকোর্টের রায় #গোলটেবিল বৈঠক #সংবাদ-সম্মেলন