নিবন্ধ ও সম্পাদকীয়

রোহিঙ্গা সংকট থেকে আমরা বিচ্ছিন্ন নই

18 Sep, 2017 Super Admin 474 ভিউ
রোহিঙ্গা সংকট থেকে আমরা বিচ্ছিন্ন নই

রিয়াদুল হাসান:
রোহিঙ্গারা আজ উদ্বাস্তু হয়ে আমাদের দুয়ারে আশ্রয় প্রার্থনা করছে। ইতোপূর্বেও লক্ষ লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে যারা উপক‚লবর্তী জেলাগুলোয় উদ্বাস্তু হিসাবে জীবনযাপন করছে। আমরা তাদেরকে সুস্থ ও মানবিক জীবন উপহার দিতে পারি নি। আমাদের দেশটি অতিরিক্ত জনসংখ্যার ভারে ন্যুব্জ। উপরন্তু পূর্বে যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল তাদের বিষয়ে অনেক অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। তাই বুদ্ধিজীবীদের অনেকেই নতুন করে এত বিপুল শরণার্থীর বোঝা মাথায় নিতে নারাজ। কিন্তু মানবতার ঊর্ধ্বে কিছু নেই। তাই প্রথমদিকে রোহিঙ্গাদের অনুপ্রবেশে আমাদের সরকার বাধা সৃষ্টি করলেও মানবিক কারণে সেই বাধা তুলে নিতে হয়েছে।
রোহিঙ্গাদের বসতিগুলো এখন মিয়ানমার সেনাবাহিনীর বোমাবর্ষণ, অগ্নিসংযোগে এখন নরককুণ্ড। পুরুষদের গুলি করে, কুপিয়ে, পুড়িয়ে হত্যা করা হচ্ছে, নারীরাও ধর্ষিতা হচ্ছে, নিহত হচ্ছে, শিশুরাও রেহাই পাচ্ছে না সরকারের বর্বরতা থেকে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও এই ঘটনাকে জাতিগত নিধন বা ঊঃযহরপ ঈষবধহংরহম বলে আখ্যায়িত করা হচ্ছে। নির্দোষ মানুষ হত্যার রাজনীতি চিরকালই অন্যায় ছিল এবং চিরকালই অন্যায় থাকবে। কোনো ধর্ম বা জাতীয়তাবাদের অজুহাত একে বৈধতা দিতে পারে না। এই হত্যাযজ্ঞের কারণ কী তা নিয়ে আলোচনার সমালোচনার বিরাম নেই। কেউ বলছে মুসলিমদের বিরুদ্ধে হামলা, কেউ বলছে রোহিঙ্গারা তাদের দেশের নাগরিক নয়। তাই তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। সুতরাং এটা নৃজাতিতাত্তি¡ক সংঘাত। এখানে আরসা নামে একটি জাতীয়তাবাদী গোষ্ঠী সরকারী বাহিনীর বিরুদ্ধে অসম লড়াই করে যাচ্ছে। তারা সরকারী বাহিনীর বিরুদ্ধে কোনো অভিযান করলে সেটাকে ‘জঙ্গি হামলা’ আখ্যায়িত করে তার প্রতিশোধ হিসাবে নির্যাতন চালানো হচ্ছে সাধারণ রোহিঙ্গাদের উপর।
একাত্তর সালে আমাদের দেশের মানুষ যেভাবে লাখে লাখে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। বর্তমানে সারা পৃথিবীতে মোট উদ্বাস্তুর সংখ্যা প্রায় সাড়ে ছয় কোটি যারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে যুদ্ধকবলিত হয়ে উদ্বাস্তু হয়েছে। মুসলিমদের অভিভাবক হিসাবে যাদেরকে সাধারণ মুসলমানেরা বিশ্বাস করেন, যাদেরকে আল্লাহ বিশ্বের বুকে সবচেয়ে বেশি ধনসম্পদ দান করেছেন সেই আরবরা কার্যত মুসলিমদের বিরুদ্ধে অবস্থা নিয়েছে। তারা আমিরত্ব ও সিংহাসন টিকিয়ে রাখার জন্য সাম্রাজ্যবাদীদের পদলেহন করছে এবং তাদের কাছ থেকে হাজার হাজার বিলিয়ন ডলারের অস্ত্র কিনে সেগুলোকে মুসলিমদের বিরুদ্ধেই ব্যবহার করছে। সাড়ে ছয় কোটি মুসলিমকে উদ্বাস্তু হতে দেখেও তারা নীরব আছে এবং সৌদি আরবের সীমানার মধ্যে একটিও উদ্বাস্তুশিবির নেই।
আশ্রয় প্রদান করে বা ত্রাণ সামগ্রি বিতরণ করে ক্ষুধার্ত উদ্বাস্তুদের প্রাণ বাঁচিয়ে রাখা হয়তো সম্ভব কিন্তু তাদের সম্মান মর্যাদা ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। এই পৃথিবীর মালিক আল্লাহ। তিনি মানুষকে তাঁর প্রতিনিধি হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। তারা সবাই এক পিতা মাতার সন্তান। তাই প্রকৃত বিচারে এই পৃথিবীর কোনো স্থান থেকে কোনো একজন মানুষকেও জোর করে তাড়িয়ে দেওয়া অবিচার ও অনধিকার চর্চা। রোহিঙ্গা সংকট তো পৃথক কোনো সংকট নয়, বরং শত শত বছর ধরে মুসলমানদের উপর আল্লাহর শাস্তিরই ধারাবাহিকতা। আমরা আশ্রয়প্রার্থীকে মানবিক কারণে আশ্রয় দেব, কিন্তু এটা বিশ্বব্যাপী চলমান এই হামলা ও উদ্বাস্তুকরণের কোনো সঠিক সমাধান নয়। আর যারা এদেশে বসবাসকারী বৌদ্ধদের বিরুদ্ধে হামলা করার উস্কানি দেন তারাও ভুল করছেন। এসব সাম্প্রদায়িক দাঙ্গায় নির্দোষ মানুষ কষ্ট পায় এবং কোনো সমাধানও আসে না।
ব্রিটিশদের রাষ্ট্রব্যবস্থা মেনে নিয়ে বিশ্ব আজ প্রায় দুইশত ভাগে বিভক্ত। এই কল্পিত সীমারেখার ধারণাই মানুষকে এই সীমাহীন অবিচারের সম্মুখীন করেছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, কোনো মানুষকে যদি রাষ্ট্র নাগরিক বলে স্বীকার না করে তাহলে তার পৃথিবীতে বাস করারই অধিকার হারিয়ে যায়। তাই মিয়ানমার, সিরিয়া, ইরাকের বহু উদ্বাস্তু সাগরে ভেসে বেড়িয়েছে, কোনো দেশ আশ্রয় দেয় নি। হাজার হাজার বোট পিপলের সলিল সমাধি ঘটেছে এই কথিত সভ্য যুগে। সংকট তো দৃশ্যমান, সবাই দেখতে পাচ্ছেন কিন্তু এর সমাধান কোন পথে সেটা যেন সকলেরই অজানা। এই সমাধানের পথটি মহান আল্লাহ আমাদেরকে দয়া করে দান করেছেন যা আমরা হেযবুত তওহীদ জনসভা করে, পত্রিকা ছাপিয়ে, অনলাইন প্রচারমাধ্যমে সাধ্যমত প্রচার করে যাচ্ছি।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 20 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#আইয়্যামে জাহেলিয়াত #অর্থনীতি #শিক্ষাব্যবস্থা #চলমান সঙ্কট #জীবনব্যবস্থা #ঐক্য #৫ দফা কর্মসূচি #ইসলাম #তাকওয়া #সাম্প্রদায়িকতা #তওহীদ #লানত #পর্দা #সংস্কৃতি #প্রকৃত ইসলাম #শহীদ #খেলাধুলা #এমামুযযামান #হেযবুত তওহীদ #ধর্মব্যবসা #নারী #নারী স্বাধীনতা #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদের নারী #উগ্রবাদ #গুজব #রাজনীতি #ঈমান #আকিদা #মোনাফেক #বিস্ময়কর আন্দোলন #রিজিক #অপপ্রচার #দাজ্জাল #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #কর্মজীবন #দীন নিয়ে বাড়াবাড়ি #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #গণজোয়ার #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #বাস্তব সমস্যা #মণীষীদের জীবনী #প্রশ্নোত্তর #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #প্রশ্ন #রাগ #কর্মফল #মুসলিমদের ইতিহাস #রাজনৈতিক ইসলাম #ইসলামের ইতিহাস #মানবজীবন #দোয়া #জান্নাতি ফেরকা #প্রশ্ন উত্তর #মহানবীর (সা.) #বাঙালি #সুফিবাদ #ধর্মজীবিকা #হারাম #পুঁজিবাদ #মার্কস #ইসলামের অপব্যাখ্যা #তারেক বিন যিয়াদ #ওমর (রা.) #খলিফা #ধর্মবিশ্বাসী #ঔপনিবেশিক যুগ #চরমোনাই #ইতিহাস ও ইসলাম #দাসপ্রথার #ইসলামবিদ্বেষী #নবুয়তপূর্ব জীবন #কোর’আন #শিক্ষা #উম্মতে মোহাম্মাদি #বাংলাদেশ #স্বাধীনতা #বিশ্ব মুসলমান #ইসলামি ইতিহাস #সাম্যবাদ ও ইসলাম #মানুষ সৃষ্টি #রসুলুল্লাহর সুন্নাহ #হজ #মহানবীর লড়াই #জ্ঞান-বিজ্ঞান #ধর্ম #নির্বাচন #আইনের উৎস #দৈনিক বজ্রশক্তি #পাকিস্তান #শান্তি #সাংস্কৃতিক অঙ্গন #ইসলাম অর্থ #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #গণমাধ্যম #বাংলার সুলতানী যুগ #প্রকৃত ইসলামের বিয়ে #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #যোদ্ধাসুফি #মসজিদে নারী #খোলাফায়ে রাশেদীন #বস্তুবাদী সভ্যতা #সংগীত #জেহাদ #দাউদ খান পন্নী #মাননীয় এমাম #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #প্রকৃত ইসলামের মসজিদ #ইমাম মাহদী #জ্ঞান #জঙ্গিবাদ #রিয়াদুল হাসান #আশুরা #কবিতা #বাণী #আমল #সঠিক জীবন ব্যবস্থা #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #হোসাইন মোহাম্মদ সেলিম #কোরবানি #ত্যাগ #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #democratic system #economic system #politics #হেযবà§�ত তওহীদ #religious extremists #workplace #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #hossain mohammad salim #islam world #lifestyle ##MarathonHT #Marathon #hezbuttawheed #Resolving the Global Crisis #Students #হেযবুত তওহীদের #civilized’ #deterrent #world #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #মো’জেজা: #মো’জেজা: কী কেন কীভাবে? #দাজ্জালকে চিনতে হবে #মো’মেনদের #দেশকে রক্ষা #মদিনার #রাকীব আল হাসান #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #লা’নত নাকি পরীক্ষা #আদিবা ইসলাম #পহেলা বৈশাখ #সংস্কৃতির #ফেরেশতা #মানুষ সৃষ্টির #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ির #পরিণাম জাতি ভেঙে খানখান #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #মুখলেছুর রহমান সুমন #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #মুস্তাফিজ শিহাব #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #নোয়াখালীত #কোরবানি কখন কবুল হবে? #muchleka #মামলার অব্যাহতি #হাইকোর্টের রায় #গোলটেবিল বৈঠক #সংবাদ-সম্মেলন