ইফতার মাহফিল

রাজধানীর মিরপুরে হেযবুত তওহীদের ইফতার মাহফিল

17 Apr, 2022 Super Admin 427 ভিউ
রাজধানীর মিরপুরে হেযবুত তওহীদের ইফতার মাহফিল

রাজধানীর মিরপুর শাখা হেযবুত তওহীদের উদ্যোগে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল ২০২২ রোজ শুক্রবার মিরপুর ১৩ নম্বরের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম।

হেযবুত তওহীদের মিরপুর থানা শাখার সভাপতি আব্দুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় আমির ডা. মাহবুব আলম মাহফুজ, কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফায়দা পন্নি, প্রচার সম্পাদক শফিকুল আলম উখবাহ, গণমাধ্যম বিষয়ক সম্পাদক এস এম সামসুল হুদা, আন্ত:ধর্মীয় যোগাযোগ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা মহানগর হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন রাব্বানি প্রমুখ।

এসময় হেযবুত তওহীদের এমাম পবিত্র মাহে রমজানের লক্ষ্য-উদ্দেশ্য সহ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, পবিত্র মাহে রমজান আমাদেরকে ত্যাগ ও সাম্যের শিক্ষা দেয়। এই শিক্ষার প্রতিফলন হিসেবে আমাদেরকে বছরের বাকি সময়গুলোতেও সমাজ থেকে সর্বপ্রকার অন্যায়-অবিচার দূর করে নিজেদেরকে নিয়োজিত করতে হবে মানবতার কল্যাণে। তার এই আহব্বানে সাড়ে দিয়ে প্রায় ৩শতাধিক নারী পুরুষ এসময় হেযবুত তওহীদের সাথে আনুষ্ঠানিক ভাবে ঐক্যবদ্ধ হন। পরে নতুনদের উদ্দেশ্যে মাননীয় এমাম হোসাইন মোহাম্মদ সেলিম দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে আশপাশের বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সমাগম ঘটে। কানায় কানায় পূর্ণ হয়ে যায় হলরুম। স্থানীয় সুধীবৃন্দ ও সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন। সবশেষে মোনাজাত ও উপস্থিতদের মধ্যে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন