আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

মানুষ পশুর মত নয় – সুলতানা রাজিয়া

20 Mar, 2018 Super Admin 293 ভিউ
মানুষ পশুর মত নয় – সুলতানা রাজিয়া

মানুষের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা আল্লাহ অন্য কাউকে প্রদান করেন নি। ওই বৈশিষ্ট্য বা গুণগুলোর কারণে মানুষের মর্যাদা অনন্য। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তাঁর খলিফা হিসেবে। তিনি তাঁর নিজের রূহ থেকে মানুষকে ফুঁকে দিয়েছেন। তারপর আদমকে সেজদা করার মাধ্যমে মালায়েকদের নিযুক্ত করেছেন মানুষের সেবায়, মানুষের কল্যাণে। এই যে অনন্য মর্যাদা ও ক্ষমতা আল্লাহ মানুষকে দান করলেন সেটা লাভ করার পরও মানুষ যদি কেবল পশুর মত আত্মকেন্দ্রিক, স্বার্থপর জীবনযাপন করে তাহলে তার চেয়ে নিকৃষ্ট কিছু আর হতে পারে না। আমরা যদি নিজেদেরকে আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসেবে পরিচয় দিতে চাই তাহলে আমাদেরকে ভাবতে হবে পাঁচটি বিষয়ে। নিজেকে নিয়ে, পরিবার নিয়ে, সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে ও বিশ্ব নিয়ে।
মানুষের সাথে পশুর পার্থক্য এখানেই যে, পশু কেবল নিজের জন্য বাঁচে, খাদ্য সংগ্রহ করে-বংশ বিস্তার করে তারপর মরে যায়, কিন্তু মানুষ কেবল নিজের চিন্তা করবে না। তাকে অন্য মানুষের কল্যাণ-অকল্যাণ নিয়েও ভাবতে হবে। জগতের কল্যাণে তাকে নিজের সুখ-শান্তি বিসর্জন দিয়ে হলেও সংগ্রাম করতে হবে। সমাজের কল্যাণে আত্মনিয়োগ করাই মানুষের প্রধান এবাদত। কোনো পার্থিব স্বার্থচিন্তা থেকে নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে তাকে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম করতে হবে।
আজ মানুষ এতটাই আত্মাহীন জড়বাদী হয়ে পড়েছে যে, যে যাকে যেভাবে পারছে প্রতারিত করছে, অন্যের স্বার্থকে পদপিষ্ঠ করে নিজের স্বার্থকে চরিতার্থ করছে। ন্যূনতম মনুষ্যত্ব না থাকায় তারা নির্বিকার চিত্তে খাদ্যে বিষ মেশাচ্ছে, ওষুধে ভেজাল দিচ্ছে, ছোট ছোট শিশুর প্রতি অমানসিক নির্যাতন চালাচ্ছে, মেরে মাটির নিচে পুঁতে রাখছে, তিন বছরের শিশু ধর্ষিত হচ্ছে। চারদিকে কেবল নির্যাতিত ও নিপীড়িতের হাহাকার শোনা যায়। সামাজিক অপরাধ মহামারীর মত বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে অচীরেই আমাদের সমাজ, দেশ, সভ্যতা, সংস্কৃতি সবকিছু ধ্বংস হয়ে যাবে। সুতরাং এখনই আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। ন্যায় ও সত্যের ভিত্তিতে এখনই সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। ন্যায়-অন্যায়ের মধ্যে সীমানাপ্রাচীর দাঁড়া করাতে হবে। মিথ্যার মূলে কুঠারাঘাত করতে হবে। তবেই মিলবে শান্তির দেখা, তবেই অর্জিত হবে ¯্রষ্টার সন্তুষ্টি, তবেই সার্থক হবে আমাদের মানবজীবন।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি