আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

ময়মনসিংহে হেযবুত তওহীদের কর্মীসভা অনুষ্ঠিত

26 Feb, 2018 Super Admin 389 ভিউ
ময়মনসিংহে হেযবুত তওহীদের কর্মীসভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা ও কর্মিসভা করেছে হেযবুত তওহীদের ময়মনসিংহ জেলা শাখা। গতকাল অনুষ্ঠিত এ কর্মিসমাবেশে হেযবুত তওহীদের জনকল্যাণমূলক কার্যক্রমকে কিভাবে আরও বেগবান করা যায় সে বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের মুখ্য আলোচক সংগঠনটির এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
মুখ্য আলোচক তার বক্তব্যে বলেন, সমাজে আজ অন্যায়, অশান্তি, সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদের জয়জয়কার। নীতির উপর আজ দূর্নীতি বিজয় লাভ করেছে। সত্যের উপর আজ মিথ্যার আধিপত্য। এমতাবস্থায় আমাদের চারপাশে আর্তমানবতার হাহাকার উঠছে ‘শান্তি চাই, শান্তি চাই’। কিন্তু সেই কাক্সিক্ষত শান্তির দেখা আমরা পাইনি। তিনি বলেন, আমরা যতদিন পর্যন্ত না আমাদের জীবনের প্রতিটি অঙ্গনে আল্লাহকে সার্বভৌমত্বের মালিক হিসেবে মেনে না নেব ততদিন পর্যন্ত সেই কাক্সিক্ষত শান্তি আসবে না। হেযবুত তওহীদের এমাম বলেন, মানব জাতি আজ শত শত দলে বিভক্ত। মুসলিম জাতির মধ্যেও আজ হাজারো দল-ফেরকা-মতবাদ সৃষ্টি হয়েছে। তারা নিজেরাই নিজেদেরকে হত্যা করছে, স্বজাতির উপর অত্যাচার চালাচ্ছে। কিন্তু এ অবস্থা বেশিদিন থাকতে পারে না। তাই আমাদের সকলকে ধর্মের প্রকৃত শিক্ষায় উদ্বুদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ-রসুলের দেখানো পথে। তিনি বলেন, দেশে চলমান সঙ্কট মোকাবেলায় হেযবুত তওহীদ সারাদেশে নিঃস্বার্থ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশের মানুষকে সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে সচেতন করতে এই কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। তিনি দেশ ও জাতি রক্ষায় এ জনকল্যাণমূলক কার্যক্রমকে প্রতিটি জনপদের মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. রহমত উল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক এবং জেটিভি অনলাইন’র চেয়ারম্যান মো. মশিউর রহমান, দৈনিক বজ্রশক্তি পত্রিকার উপদেষ্টা রুফায়দাহ পন্নী, হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনামুল হক বাপ্পা, ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আ. বারী, ২নং মেদুয়ারী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হামিদ, ভালুকা উপজেলা হেযবুত তওহীদের সভাপতি ডা. শফিউল্লাহ সবুজ, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মাস্টার, প্রধান উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক হাবিলদার, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মিয়াজ উদ্দিন, ৭, ৮, ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছা: দিলারা আক্তার, উপজেলা যুবলীগ নেতা শফিকুল ইসলাম, ভালুকা উপজেলা বঙ্গবন্ধু পরিষদ এর সভাপতি মামুন সিদ্দিকী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে হেযবুত তওহীদের বিভিন্ন জেলা ও উপজেলার সদস্য-সদস্যা ও নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি