সাধারণ আলোচনা

বস্তুগত উন্নয়নের চাইতেও বেশি প্রয়োজন জাতীয় ঐক্য

03 Mar, 2018 Super Admin 838 ভিউ
বস্তুগত উন্নয়নের চাইতেও বেশি প্রয়োজন জাতীয় ঐক্য
ডা. মো. মাকসুদে মওলা
মানুষের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয়ে অধিকার বাস্তবায়ন ও উন্নয়নের ধারণা থেকে রাষ্ট্রের উৎপত্তি। ভালো থাকার জন্য, একই পরিচয়ের মানুষগুলোর মতের মিলনে একটি ভৌগোলিক পরিচিতি এবং ভিনদেশী থেকে নিজেদেরকে আলাদা করে নিজের শাসন নিজে করার প্রয়াসেই রাষ্ট্রের পথচলা শুরু হয়। আমাদের বাংলাদেশের জন্মও হয় এই বোধ থেকে। বৈষম্য ও অধিকার হননের বিরুদ্ধে তুমুল সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করে ঐক্যচেতনায় ভরপুর সাড়ে সাত কোটি বাঙালি। পক্ষান্তরে যে মুষ্ঠিমেয় ‘স্বাধীনতাবিরোধী’ দেশের অভ্যুদয়ের পথে বাঁধ দিতে চেয়েছিল, স্বাধীনতা সংগ্রামের প্রবল স্রোতের বিপরীতে তারা ক্ষণিকের জন্যও টিকতে পারেনি, শোলার মত ভেসে গেছে। ঐ যোদ্ধারা, ঐ সংগ্রামী দামাল ছেলেরা- যাদের পরনে যথেষ্ট কাপড় ছিল না, পেটে ভাত ছিল না, হাতে প্রয়োজনীয় অস্ত্র ছিল না, প্রশিক্ষণ ছিল না, তবু বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনল শুধুই জাতীয় ঐক্যের চেতনায়। কিন্তু এ কি দুর্ভাগ্য! সেই সোনার দেশটি এখন ‘বিভক্তি’ ‘বিচ্ছিন্নতা’ ‘হানাহানি’ ‘দলাদলি’ আর ‘কোন্দলে’ নিমজ্জিত হয়ে পড়েছে, আর তার জন্য অন্যতম দায়ী আমাদের বিভেদমুখী রাষ্ট্রব্যবস্থা। সুদীর্ঘ প্রায় পঞ্চাশ বছর ধরে চলে আসা গণতন্ত্রের নামে একটি যুক্তিহীন বিরক্তিকরণ প্রক্রিয়া আমাদের মধ্যে চলমান রয়েছে, যা এই জাতির প্রাণশক্তি অর্থাৎ ঐক্যের চেতনাকেই বিনাশ করে দিয়েছে।  আজ জাতিসত্তা কেবলই পতাকা আর মানচিত্রে সীমাবদ্ধ! দেশের উন্নতি হচ্ছে। সত্তরের দশকের সেই দুর্ভিক্ষপ্রবণ দেশটি আজ অর্থনৈতিকভাবে অনেকটাই সামনে এগিয়ে গেছে। শোনা যাচ্ছে- অর্থনীতির মানদণ্ডে আমরা নাকি মধ্যম আয়ের দেশে উন্নিত হয়েছি। সড়ক যোগাযোগ থেকে শুরু করে আইসিটি, শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ খাতে দেশ বহুদূর এগিয়েছে। প্রত্যেক সরকারই উন্নয়ন করেছে, কম আর বেশি। চলছে তার ধারাবাহিকতা। কিন্তু এই উন্নয়নেরই অপরপিঠে দগদগে ‘ঘা’ এর মত বিভৎস একটি চিত্র ভেসে ওঠে, সেটা জাতির রাজনৈতিক ও সামাজিক বিভক্তি। গণতন্ত্রের নামে হানাহানি, রক্তপাত ও সীমাহীন শত্রুতার চর্চা জাতির সমস্ত অর্জনকেই ম্লান করে দিয়েছে এবং দিচ্ছে।
গনতান্ত্রিক মূল্যবোধ বুঝতে খুব পণ্ডিত হবার দরকার নেই। সরল কথায় বিষয়টা হচ্ছে, দেশের শাসনপ্রণালীতে যেন জনগণের ইচ্ছের প্রতিফলন ঘটে। শাসক তার ইচ্ছেমত শাসন করবে, আর জনগণ কেবল খাজনা দিয়ে যাবে- এমনটা না হয়ে জনগণও যেন শাসনব্যবস্থার সাথে পরোক্ষভাবে সম্পৃক্ত থাকতে পারে। সেজন্যই একটি শাসনব্যবস্থার জন্ম দেওয়া হয়েছে যেখানে জনগণ তাদের পছন্দের সরকারকে ক্ষমতায় বসাবে এবং সরকারও নিজের খেয়াল-খুশির অনুসরণ না করে জনগণের মর্জিমাফিক শাসনকার্য পরিচালনা করবে। এটাই গণতন্ত্রের মূল কথা, মূল শক্তি। মানুষের সম্মান ও স্বাধীনতা নিশ্চিত করতে যুগ যুগ ধরে গবেষণা করে এই গণতান্ত্রিক ব্যবস্থার উদ্ভব হয়েছে। কিন্তু সেই গণতান্ত্রিক মূল্যবোধ যেন আজ ‘কেতাবে আছে গোয়ালে নাই’!
একটি তত্ত্ব যত সুন্দরই হোক, একটি ব্যবস্থা কাগজে-কলমে যত নিখুঁতই হোক, প্রয়োগের পর যদি দেখা যায় তা কল্যাণের পরিবর্তে অকল্যাণের কারণ হচ্ছে, জাতিসত্ত্বার প্রাণশক্তি ‘ঐক্য’ই নষ্ট হয়ে যাচ্ছে, জাতিটি ভেঙ্গে খান খান হয়ে যাচ্ছে এবং প্রত্যেক খণ্ড একে অপরের সাথে রক্তক্ষয়ী কোন্দলে লিপ্ত হয়ে পড়ছে তাহলে সেই ব্যবস্থার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা যুক্তিসঙ্গত হয়ে পড়ে। অনেকে হয়ত বলবেন এই ব্যবস্থা দিয়েই তো আমরা অর্থনৈতিক উন্নতি করতে পেরেছি। হ্যাঁ, পেরেছি, তবে জাতির অর্থনৈতিক উন্নয়ন যা হয়েছে তা আরও বহুগুণ বেশি হতে পারত যদি জাতির মধ্যে কোনো অনৈক্য-রক্তারক্তি না থাকত, জাতি বহুখণ্ডে বিভক্ত হয়ে একে অপরের ক্ষতির প্রয়াসে লিপ্ত না থেকে সবাই মিলে ‘এক জাতি এক দেশ- ঐক্যবদ্ধ বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হতে পারত। সেই ঐক্যচেতনা জাগ্রত করার জন্য রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারসাধন এখন আবশ্যক হয়ে পড়েছে।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 20 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন