অনুষ্ঠান ও কর্মসূচি

ফরিদপুর সদরে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে আলোচনা সভা

23 May, 2015 Super Admin 181 ভিউ
ফরিদপুর সদরে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে আলোচনা সভা

Untitled-13নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুর সদর উপজেলার উত্তর কমোরপুর নুর উদ্দিন আহম্মেদ বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গতকাল দৈনিক দেশেরপত্র ও দৈনিক বজ্রশক্তি’র উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন মাঝির বাড়ি কালী মন্দিরের সভাপতি বাবু প্রভাত চন্দ্র হালদার, সাধারণ সম্পাদক শ্যামল কুমার সরকার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভানেত্রী দিনা রাণী সরকার, দৈনিক দেশেরপত্রের রাজবাড়ি জেলা ব্যুরো প্রধান মোহাম্মদ মহররম আলী, ফরিদপুর জেলা ব্যুরো প্রধান মোহাম্মদ রেজাউল করিম, নিজস্ব প্রতিনিধি শাহিদুল এসলাম ও আরিফুল এসলামসহ এলাকার দেড় শতাধিক সাধারণ জনতা। আলোচনা সভায় বক্তারা জাতীয় ও আন্তর্জাতিক সংকট মোকাবেলায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্বের উপর আলোকপাত করেন। তাছাড়া জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে যামানার এমাম, এমামুয্যামান জনাব মো: বায়াজীদ খান পন্নীর প্রস্তাব ও দেশেরপত্রের চলমান কার্যক্রমের প্রশংসা করেন উপস্থিত সনাতন ধর্মাবলম্বী বক্তারা। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের উপর নির্মিত একটি ডক্যুমেন্টারি ফিল্ম প্রদর্শিত হয়।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন