আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

নরসিংদীতে হেযবুত তওহীদের কর্মীসভা

30 Aug, 2019 Super Admin 393 ভিউ
নরসিংদীতে হেযবুত তওহীদের কর্মীসভা

নরসিংদী কর্মীসভা (৩০-০৮-১৯)

আদর্শিকভাবে পরাজিত হয়ে হেযবুত তওহীদের বিরুদ্ধবাদীরা অপপ্রচারের আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। গত ৩০ আগস্ট ২০১৯ বিকেল তিনটায় বাংলাদেশ শিশু একাডেমী, নরসিংদী মিলনায়তনে এক কর্মীসভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের বিরুদ্ধবাদীরা আমাদেরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে মানুষের কাছে আমাদেরকে নেতিবাচকরূপে উপস্থাপন করার জন্য নানা ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে। অতীতে তারা আমাদেরকে খ্রিষ্টান, জঙ্গী, ইহুদির দালাল ইত্যাদি বলে আসলেও সেগুলোতে ব্যর্থ হয়ে এখন তারা আমার ব্যক্তিগত চরিত্রহানীতে লিপ্ত হয়েছে। এ জন্য তারা অশ্লীল সিনেমাকে আমার নামে চালিয়ে দিচ্ছে। সেগুলো তারা সংঘবদ্ধ হয়ে ফেসবুক/ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। আমাদের নারীদের সদস্যাদের নিয়ে যাচ্ছেতাই গালাগালি ও অপপ্রচার করছে। পাশাপাশি সম্প্রতি নারায়ণগঞ্জে মসজিদের এক ইমাম কর্তৃক অপর একটি মসজিদের ইমামকে গলা কেটে হত্যা করে হেযবুত তওহীদকে জড়িয়ে সন্ত্রাসী কার্যকলাপের সাথে সংশ্লিষ্টতা প্রমাণের চেষ্টা করেছে। যদিও তারা সেই ষড়যন্ত্রে সফল হয়নি। দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঐ ইমামের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। তবে ষড়যন্ত্রকারীদের কর্মকা- থেমে নেই। তারা সুগভীর চক্রান্ত নিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু হেযবুত তওহীদ আন্দোলন আল্লাহর। তাই কারও কোনোও ষড়যন্ত্র টিকবে না। আল্লাহই এ আন্দোলনকে রক্ষা করবেন। রাজশাহীতেও একবার বোমা রেখে হেযবুত তওহীদের নাম লিখে দিয়েছিল। কিন্তু র‌্যাব প্রকৃত অপরাধীকে ধরতে সমর্থ হয়। এভাবেই আল্লাহ হেযবুত তওহীদকে সর্বদা রক্ষা করবেন। তবে আমাদেরকে তাদের ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

নরসিংদী, নারায়ণগঞ্জ ও হবিগঞ্জ জেলার হেযবুত তওহীদ কর্মীদের নিয়ে আয়োজিত এ আন্দোলনের প্রতি ধারণা পরিষ্কার, তাদের কর্তব্য, দায়িত্ব, আন্দোলনের সাম্প্রতিক সমস্যা, আমাদের দেশ ও আন্তর্জাতিক পরিস্থিতি তুলে ধরেন তিনি। উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের এসবের উদ্দেশ্য হচ্ছে হেযবুত তওহীদের নেতিবাচক ধারণা ঢুকিয়ে দিয়ে নতুন কেউ যেন এ আন্দোলনে যোগ না দেয় এবং হেযবুত তওহীদের পুরনো সদস্যদের মনে সন্দেহ ঢুকিয়ে দেওয়া, যাতে তারা এ আন্দোলন থেকে নিস্ক্রিয় হয়ে যায়। এ ষড়যন্ত্র নতুন কিছু নয়। খোদ রসুলের সময় কাফেররা এ ধরনের ষড়যন্ত্র করেছে। কিন্তু তারা সফল হয়নি। আজ চৌদ্দশত বছর পরেও রসুলের নামে এসব অপপ্রচার বিশ্বাসীরা গ্রহণ করেন না। তারা এসবের বিরুদ্ধে গর্জে ওঠেন। একইভাবে হেযবুত তওহীদের বিরুদ্ধে করা অপপ্রচারে প্রকৃত মো’মেনগণ বিন্দুমাত্র নড়চড় হবেন না। বরং, বিরুদ্ধবাদীরা যে কতটা ভিত্তিহীন ও মিথ্যাবাদী তা দেখে তাদের ঈমান আরো বৃদ্ধি হবে।

অনুষ্ঠানে দীর্ঘ সময় ধরে মাঠে-ঘাটে কাজ করা নতুন পুরাতন সদস্যদের সামনে আন্দোলনের আদর্শ কি তা তুলে ধরেন। তিনি বলেন, কাজ কর্ম, প্রচার-প্রচারণা ইত্যাদি অনেক করা যাবে। কিন্তু আন্দোলনের যে আদর্শ তা যদি অন্তরে দৃঢ় না হয় তবে এসব কাজ দীর্ঘকাল করা যাবে না। এক সময় ইবলিশ মনে সন্দেহ ঢুকিয়ে দিয়ে এ পথ থেকে সরিয়ে নিয়ে যাবে। তাই, হেযবুত তওহীদের যে আদর্শ তা আত্মায় ধারণ করতে হবে। আর সেটাই আজকের এই কর্মীসভার মূল উদ্দেশ্য। আলোচনায় তিনি মানব সৃষ্টির উদ্দেশ্য, মানবজাতির কর্তব্য, আল্লাহর অভিপ্রায়, মো’মেন ও মানবজাতির কাছে আল্লাহর কি চাওয়া তা বিস্তারিতভাবে তুলে ধরেন। আলোচনায় আরো বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী, নারী বিষয়ক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়া কনিকা। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মনিরুযযামান, হবিগঞ্জ জেলা সভাপতি মো. জাহাঙ্গীর আলম, নরসিংদী জেলা সভাপতি মো. মোতালিব খান ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি মো. রতনসহ অন্যান্য আমীর ও সদস্যগণ।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 20 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#আইয়্যামে জাহেলিয়াত #অর্থনীতি #শিক্ষাব্যবস্থা #চলমান সঙ্কট #জীবনব্যবস্থা #ঐক্য #৫ দফা কর্মসূচি #ইসলাম #তাকওয়া #সাম্প্রদায়িকতা #তওহীদ #লানত #পর্দা #সংস্কৃতি #প্রকৃত ইসলাম #শহীদ #খেলাধুলা #এমামুযযামান #হেযবুত তওহীদ #ধর্মব্যবসা #নারী #নারী স্বাধীনতা #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদের নারী #উগ্রবাদ #গুজব #রাজনীতি #ঈমান #আকিদা #মোনাফেক #বিস্ময়কর আন্দোলন #রিজিক #অপপ্রচার #দাজ্জাল #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #কর্মজীবন #দীন নিয়ে বাড়াবাড়ি #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #গণজোয়ার #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #বাস্তব সমস্যা #মণীষীদের জীবনী #প্রশ্নোত্তর #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #প্রশ্ন #রাগ #কর্মফল #মুসলিমদের ইতিহাস #রাজনৈতিক ইসলাম #ইসলামের ইতিহাস #মানবজীবন #দোয়া #জান্নাতি ফেরকা #প্রশ্ন উত্তর #মহানবীর (সা.) #বাঙালি #সুফিবাদ #ধর্মজীবিকা #হারাম #পুঁজিবাদ #মার্কস #ইসলামের অপব্যাখ্যা #তারেক বিন যিয়াদ #ওমর (রা.) #খলিফা #ধর্মবিশ্বাসী #ঔপনিবেশিক যুগ #চরমোনাই #ইতিহাস ও ইসলাম #দাসপ্রথার #ইসলামবিদ্বেষী #নবুয়তপূর্ব জীবন #কোর’আন #শিক্ষা #উম্মতে মোহাম্মাদি #বাংলাদেশ #স্বাধীনতা #বিশ্ব মুসলমান #ইসলামি ইতিহাস #সাম্যবাদ ও ইসলাম #মানুষ সৃষ্টি #রসুলুল্লাহর সুন্নাহ #হজ #মহানবীর লড়াই #জ্ঞান-বিজ্ঞান #ধর্ম #নির্বাচন #আইনের উৎস #দৈনিক বজ্রশক্তি #পাকিস্তান #শান্তি #সাংস্কৃতিক অঙ্গন #ইসলাম অর্থ #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #গণমাধ্যম #বাংলার সুলতানী যুগ #প্রকৃত ইসলামের বিয়ে #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #যোদ্ধাসুফি #মসজিদে নারী #খোলাফায়ে রাশেদীন #বস্তুবাদী সভ্যতা #সংগীত #জেহাদ #দাউদ খান পন্নী #মাননীয় এমাম #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #প্রকৃত ইসলামের মসজিদ #ইমাম মাহদী #জ্ঞান #জঙ্গিবাদ #রিয়াদুল হাসান #আশুরা #কবিতা #বাণী #আমল #সঠিক জীবন ব্যবস্থা #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #হোসাইন মোহাম্মদ সেলিম #কোরবানি #ত্যাগ #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #democratic system #economic system #politics #হেযবà§�ত তওহীদ #religious extremists #workplace #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #hossain mohammad salim #islam world #lifestyle ##MarathonHT #Marathon #hezbuttawheed #Resolving the Global Crisis #Students #হেযবুত তওহীদের #civilized’ #deterrent #world #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #মো’জেজা: #মো’জেজা: কী কেন কীভাবে? #দাজ্জালকে চিনতে হবে #মো’মেনদের #দেশকে রক্ষা #মদিনার #রাকীব আল হাসান #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #লা’নত নাকি পরীক্ষা #আদিবা ইসলাম #পহেলা বৈশাখ #সংস্কৃতির #ফেরেশতা #মানুষ সৃষ্টির #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ির #পরিণাম জাতি ভেঙে খানখান #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #মুখলেছুর রহমান সুমন #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #মুস্তাফিজ শিহাব #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #নোয়াখালীত #কোরবানি কখন কবুল হবে? #muchleka #মামলার অব্যাহতি #হাইকোর্টের রায় #গোলটেবিল বৈঠক #সংবাদ-সম্মেলন