অনুষ্ঠান ও কর্মসূচি

ঢাকার ওয়ারীতে জনসভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

28 Jan, 2016 Super Admin 766 ভিউ
ঢাকার ওয়ারীতে জনসভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

২৮ জানুয়ারি ২০১৬ তারিখে রাজধানী ঢাকার ওয়ারীতে অবস্থিত শহীদ কাজী আরেফ আইডিয়াল হাই স্কুল মাঠে হেযবুত তওহীদের আয়োজনে এক বিশাল জনসভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় উদ্বোধক ও মুখ্য আলোচক হিসাবে চলমান সঙ্কট থেকে জাতিকে উদ্ধারের জন্য দিকনির্দেশনামূলক প্রাঞ্জল বলিষ্ঠ বক্তব্য রাখেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

“বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার নানামুখী ষড়যন্ত্র মোকাবেলায় সন্ত্রাস দমনে জনসম্পৃক্ততার বিকল্প নেই” শীর্ষক এ জনসভা আয়োজনে সার্বিক সহযোগিতা করে শহীদ কাজী আরেফ আইডিয়াল হাই স্কুল। মিডিয়া পার্টনার ছিল ‘দৈনিক বজ্রশক্তি’, ‘বাংলাদেশেরপত্র.কম’ ও ‘জেটিভি অনলাইন’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সদস্য ময়নুল হক মনজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের আমীর মসীহ উর রহমান।

অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের ভিডিও চিত্র

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন