অনুষ্ঠান ও কর্মসূচি

কুষ্টিয়া সদরে জঙ্গিবাদবিরোধী র‌্যালি ও সমাবেশ

29 Jul, 2016 Super Admin 770 ভিউ
কুষ্টিয়া সদরে জঙ্গিবাদবিরোধী র‌্যালি ও সমাবেশ

কুষ্টিয়ার জুগিয়াতে ধর্মীয় সংস্কারমূলক অরাজনৈতিক সংগঠন হেযবুত তওহীদের উদ্যোগে গতকাল “সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জনসম্পৃক্ততার বিকল্প নেই” শীর্ষক সুধী সমাবেশ ও র‌্যালির আয়োজন করা হয়। গত ২৯ জুলাই ২০১৬ বিকেল ৫টার সময় সদর কুষ্টিয়ার জুগিয়া দক্ষিণ পাড়ায় এ র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি জুগিয়া দক্ষিণ পাড়া থেকে শুরু হয়ে জুগিয়া ভাটা পাড়া, নওদা পাড়া, স্কুল পাড়া ও ম-ল পাড়ার কিছু অংশ প্রদক্ষিণ করে জুগিয়া হাট প্রাঙ্গণে এসে শেষ হয়।

এ সময় হেযবুত তওহীদের সাথে একাত্মতা ঘোষণা করে ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মহিদুল ইসলাম ও ১৫ নং ওর্য়াডের জঙ্গি ও সন্ত্রাসবিরোধী কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল বিশ্বাস ডালিমের নেতৃত্বে বিভিন্ন শ্রেণিী পেশার মানুষ এ র‌্যালিতে অংশগ্রহণ করে। সমাবেশ হেযবুত তওহীদের জুগিয়া পয়েন্টের আমীর মিজানুর রহমান মজনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কুষ্টিয়া জেলা শাখা আমির আব্দুল হান্নান খান।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন