মাগুরায় হেযবুত তওহীদের সদস্যদের উপর হামলা ও মব সৃষ্টির আশঙ্কা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাগুরায় হেযবুত তওহীদের সদস্যদের উপর উগ্র-সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ধারাবাহিক হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং নতুন করে মব সৃষ্টি করে হামলার পায়তারার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির জেলা শাখা। গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) মাগুরা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এই সম্মেলনে বক্তারা মাগুড়ায় সংগঠিত দুটি ঘটনায় তাদের সদস্যদের উপর হওয়া নির্যাতন ও আসন্ন হুমকির বিস্তারিত বিবরণ তুলে ধরেন […]
“তওহীদভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে”

রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠায় ছাত্র-ছাত্রী ও তরুণদের ভূমিকার উপর আলোকপাত করে হবিগঞ্জে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় জেলা শহরের সাইফুর রহমান টাউন হলে ‘তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা” শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে হবিগঞ্জের সাইফুর রহমান টাউন হলে শনিবার এক ভিন্নধর্মী […]
লালমনিরহাটে তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

দেশের চলমান সংকট নিরসনে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেছে লালমনিরহাট জেলা হেযবুত তওহীদ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় লালমনিরহাটের হাড়িভাঙ্গা এলাকার মাটির মায়া মিলনায়তনে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ঢাকায় অনুষ্ঠিত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভার একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। […]
চলমান সংকট দূর করে শান্তিময় ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে শেরপুরে মতবিনিময় সভা

বিশ্বজুড়ে চলমান সংঘাত, সামাজিক অবক্ষয় এবং দেশের চলমান সংকটের বিপরীতে একটি শান্তিময় ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের লক্ষ্যে স্রষ্টার বিধান অর্থাৎ তওহীদের ভিত্তিতে একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে হেযবুত তওহীদ। এই আদর্শ ও রূপরেখাকে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার এবং জনমত গঠনের লক্ষ্যে গণমাধ্যমের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ […]
“মানবরচিত জীবনব্যবস্থা কী দিয়েছে আমাদের?”

শাহাদৎ হোসেন: জনগণের শাসন’ গণতন্ত্রের নামে এই মোহনীয় শব্দযুগল আমাদের পাঠ্যপুস্তক ও রাজনৈতিক বক্তৃতার মঞ্চে যতটা আবেদন তৈরি করে, বাংলাদেশের নিষ্ঠুর বাস্তবতা তার থেকে শত যোজন দূরে। সুদীর্ঘ সময় ধরে এই ভূখণ্ডে গণতন্ত্র নামক ব্যবস্থার যে চর্চা হয়ে আসছে, তা কি আদৌ জনগণের ক্ষমতায়ন ঘটিয়েছে? নাকি এটি কেবল শাসকের খোলস বদলের এক পঞ্চবার্ষিকী উৎসবে পরিণত […]
অপসংস্কৃতির আগ্রাসন রোধে সাংস্কৃতিক জাগরণে যশোরে ‘মাটি’র আলোচনা সভা

ধর্মের নামে অপব্যাখ্যা ও আকাশ সংস্কৃতির লাগামহীন আগ্রাসনে যখন যুবসমাজ দিশেহারা এবং সমাজে নৈতিক অবক্ষয় প্রকট, তখন সুস্থ ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে সংস্কৃতি চর্চার মাধ্যমে এক নবজাগরণ সৃষ্টির প্রত্যয়ী আহ্বান জানালো মাটি সাংস্কৃতিক গোষ্ঠী ।গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রাচ্য আকাদেমির ওবায়দুল বারী হলে “সংস্কৃতি চর্চার হাত ধরে আসুক নবজাগরণ” […]